
নিউজ ডেস্কঃ ৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী চেং ওয়ানকুয়ান। চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আসছে ১৫ সদস্যের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। দীর্ঘ ৮ বছর পর চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী আজ বিকেলে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
এই সফরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ৩ বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী সোমবার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে চীনা প্রতিরক্ষামন্ত্রী চেং ওয়ানকুয়ানের।