News71.com
 Bangladesh
 28 May 16, 12:07 PM
 537           
 0
 28 May 16, 12:07 PM

বগুড়ায় চলন্ত বাসের ছাদে থাকা ২ যাত্রীর রহস্যজনক লাশ ।। চালক গ্রেফতার .....

বগুড়ায় চলন্ত বাসের ছাদে থাকা ২ যাত্রীর রহস্যজনক লাশ ।। চালক গ্রেফতার .....

নিউজ ডেস্ক : বগুড়ায় ঢাকাগামী একটি চলন্ত বাসের ছাদ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে । ঘটনাটি চানচল্য ছড়িয়েছে । অনেকের ধারনা বাসের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের আঘাতে মারা গেছেন ঐ দুই ব্যক্তি । বিষয়টি খতিয়্ দেখছে পুলিশ ।

বগুড়া সদর থানার ছিলিপুর ফাঁড়ির টিএসআই শাহ আলম সাংবাদিকদের জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে বগুড়ার শহরের ঝোপগাড়ি এলাকায় একটি পাম্প থেকে লাশ দুটি উদ্ধারের পর বাসচালককে আটক করা হয়েছে।

নিহতদের একজন হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট থানার প্রতাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৫)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর জনের নাম-পরিচয় জানা যায়নি। আটক বাস চালক ইসরাফিল (৩০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের মৃত ফয়জাল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে দুজনের মাথায় আঘাতের চিহ্ন থাকায় যাত্রাপথে কোনো গাছ বা গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের টিএসআই শাহ আলম জানান, বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ঢাকার সায়েদাবাদে যাচ্ছিল।

বেলা দেড়টার দিকে শহরের ঝোপগাড়ি এলাকায় দোয়েল পাম্পে গ্যাস নেওয়ার সময় পাশের আরেকটি বাসের যাত্রীরা ঢাকাগামী বাসটির ছাদে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। এসময় বাসটির চালক ছাদে থাকা দুই ব্যক্তিকে নিয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহত দুইজনই বাসে ছাদের যাত্রী ছিল জানিয়ে বগুড়া সদর থানার ওসি আবুল বাসার বলেন, বাসের ছাদের এই দুই যাত্রী গাছ অথবা গাছের ডালের আঘাতে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন