News71.com
 Bangladesh
 28 May 16, 02:18 PM
 533           
 0
 28 May 16, 02:18 PM

নোয়াখালীর বেগমগঞ্জে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে নিহত ১।।

নোয়াখালীর বেগমগঞ্জে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে নিহত ১।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে একটি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজগঞ্জের ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আহমেদ (৬৫) রাজগঞ্জ ইউনিয়নের আলাউদ্দিননগরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোট শুরুর পর সকাল সাড়ে ১১টার দিকে রাজগঞ্জের ফাজিল মাদ্রাসা কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী এবং একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে গুলিতে ১জন নিহত হয়। এছাড়া সংঘর্ষে কয়েকজন আহত হন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। তবে কোন পক্ষ গুলি ছুড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন