News71.com
 Bangladesh
 28 May 16, 02:51 PM
 684           
 0
 28 May 16, 02:51 PM

আবারও রুদ্রমূর্তিতে পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল ।। জনমনে শংকা

আবারও রুদ্রমূর্তিতে পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল ।। জনমনে শংকা

নিউজ ডেস্ক: শপথ নিয়েই আবারও রুদ্রমূর্তি ধারন করলেন পাইকগাছায় সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক । নির্বাচনে তার বিরুদ্ধে কাজ করায় বেছে বেছে মানুষের উপর হামলা চালাচ্ছে এনামুলের বাহিনী । এব্যাপারে পাইকগাছা থানায় চাঁদাবাজী মামলা করা হয়েছে। গত মঙ্গলবার ইউনিয়নের পারবয়ার ঝাপা গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে মারপিট ও চাঁদাবাজীর অভিযোগ এনে চেয়ারম্যান এনামুল সহ ৩১ জনকে আসামী করে থানায় মামলা করেন। যার নং- ১৭।

এদিকে নির্বাচন পরবর্তী চেয়ারম্যান এনামুল ও তার বাহিনীর লোকজন এলাকার সংখ্যালঘু সহ আওয়ামিলীগের নেতাকর্মীদের উপর বেশ কয়েকদফা মারপিঠ ও হামলা চালিয়েছে । এসকল ঘটনায় চেয়ারম্যান এনামুলকে আসামী করে একাধিক মামলা হলেও সে গ্রেফতার হয়নি। গত ২২ মার্চ সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান এনামুল ও তার বাহিনীর বিরুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৮টি মামলা হয়েছে। যার মধ্যে নির্বাচনের আগে ২টি ও পরে ৩টি এবং নির্বাচন পরবর্তী এ পর্যন্ত চেয়ারম্যান এনামুল সহ তার সহযোগীদের বিরুদ্ধকরা হয়েছে আরও ৩টি মামলা ।

এলাকাবাসী সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সোলাদানা বাজারে নৌকা মার্কার প্রাথী আব্দুল মান্নান গাজীর এক কর্মীকে প্রকাশ্য বাজারে মারপিঠ করে অপরহনের চেষ্টা করে । এলাকাবাসী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয় । এ ঘটনায় হাফিজুর রহমান বাদী হয়ে থানায় এনামুল সহ ৩১ জনকে আসামী করে থানায় মারপিট ও এক লাখ টাকার চাঁদাবাজী মামলা করে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার যে ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে মামলা করা হয়েছে এ ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমার কোন যোগসুত্র নেই। কারণ ঐ দিন আমি মামলার সাক্ষী দিতে খুলনার আদালতে ছিলাম। পরবর্তীতে এলাকায় আসার পরে জানতে পারি সোলাদানা বাজারে বাজার করাকে কেন্দ্র করে পারবয়ার ঝাপা ও উত্তর কাইনমুখি গ্রামের ৩/৪ জনের মধ্যে বিরোধ বাধে এবং বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

এদিকে চেয়ারম্যান এনামুলের ও তার বাহিনীর বিরুদ্ধে নির্বাচনের আগে ও পরে একাধিক মামলা হলেও তারা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী । তারা অবিলম্বে এই এনামুল বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন