News71.com
 Bangladesh
 28 May 16, 02:54 PM
 550           
 0
 28 May 16, 02:54 PM

পাবনার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

পাবনার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক: পাবনার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে । এজন্য ক্লিনিকে হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের জন্য থানা পাড়ার আবদুল বাতেন মোল্লার ছেলে কামরুজ্জামানকে শহরের পপুলার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । ঐ দিন রাত নয়টায় তার অস্ত্রোপচার শুরুর এক ঘন্টা পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । তবে চিকিৎসকদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের সামনে আজ বিক্ষোভ করে রোগীর স্বজনেরা । এ সময় হাসপাতালে ভাংচুরও করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন