News71.com
 Bangladesh
 28 May 16, 08:50 PM
 454           
 0
 28 May 16, 08:50 PM

বাংলাদেশে প্রতি ঘণ্টায় ২৪ কোটি টাকা কর আদায় করতে হবে।। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান

বাংলাদেশে প্রতি ঘণ্টায় ২৪ কোটি টাকা কর আদায় করতে হবে।। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, তা পূরণ করতে এনবিআরকে প্রতি ঘণ্টায় ২৪ কোটি টাকা কর আদায় করতে হবে। আজ রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

নজিবুর রহমান জানান, ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে মাসে প্রায় ১৭ হাজার কোটি টাকা। সেক্ষেত্রে প্রতিদিন ৫৬৫ কোটি, আর ঘণ্টায় প্রায় ২৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে। তিনি বলেন, এটি একটি সুবিশাল বাজেট এবং ২০২১ ও ২০৪১ সালের লক্ষ্য পূরণে খুবই গুরুত্বপূর্ণ বাজেট । এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের এই বাজেটের লক্ষ্য পূরণে নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা গণমুখী, ব্যবসাবান্ধব রাজস্ব বোর্ড হতে চাই, আমাদের খেয়াল রাখতে হবে কেউ যেন হয়রানির স্বীকার না হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন