News71.com
 Bangladesh
 28 May 16, 10:40 PM
 682           
 0
 28 May 16, 10:40 PM

শাহজালালে চার কোটি মূল্যের স্বর্ণের বারসহ বিমান যাত্রী আটক

শাহজালালে চার কোটি মূল্যের স্বর্ণের বারসহ বিমান যাত্রী আটক

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৮৪ টি স্বর্ণের বারসহ এক বিমান যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা । শনিবার কাতার থেকে আসা একটি ফ্লাইট থেকে তাকে আ্টক করা হয় । গোয়েন্দারা জানান, ফ্লাইটটিতে স্বর্ণের একটি চালান আসছে বলে আগে থেকেই তাদের কাছে তথ্য ছিল । এ কারণে সকাল সাড়ে পাঁচটায় বিমানটি অবতরণের পরপরই যাত্রীদেরকে নিজ জায়গায় বসে থাকার অনুরোধ জানান তারা ।

এরপর দেহ তল্লাশি করে আবুল হোসেন নামে এক ব্যক্তির কোমরে বাধা ৮৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় । গোয়েন্দারা জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা । আটক আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন