News71.com
 Bangladesh
 29 May 16, 12:53 AM
 470           
 0
 29 May 16, 12:53 AM

চট্টগ্রামে ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসারের মৃত্যু ।।

চট্টগ্রামে ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসারের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাঈদগাও ইউনিয়নে আজ অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ভোট গণনাকালে মঞ্জুর আহমদ নুরী নামে এক প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। তিনি আনোয়ারা উপজেলার পশ্চিম সাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। আজ সন্ধ্যায় উপজেলার হাঈদগাও ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের কাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম জানান, নির্বাচনী ভোট গণনা কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই প্রিজাইডিং অফিসার। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন