News71.com
 Bangladesh
 29 May 16, 11:29 AM
 543           
 0
 29 May 16, 11:29 AM

দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে রমজানের অতি প্রয়োজনীয় পাঁচটি পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি....

দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে রমজানের অতি প্রয়োজনীয় পাঁচটি পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি....

নিউজ ডেস্ক: রমজানে নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রমজানের অপরিহার্য পাঁচটি পণ্য বিক্রির কাজ শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ -টিসিবি।

১৭৯টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি, খেজুর ও মসুর ডাল, ছোলা, ভোজ্য তেল, বিক্রি শুরু করেছে টিসিবি। এর মধ্যে ঢাকায় ৩২টি স্পটে, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি ও জেলা সদরে ২টি স্পটে পণ্য বিক্রি করা হচ্ছে।

প্রতি কেজি চিনি ৪৮ টাকা, মসুর ডাল ৯০ টাকা, ছোলা ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি বোতল ৮০ টাকা, খেজুর ৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।

একজন ক্রেতা সবোর্চ্চ চার কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা, ৫ লিটার সয়াবিন তেল ও এক কেজি খেজুর কিনতে পারবেন। রমজানের শেষ দিন পর্যন্ত এই পণ্য বিক্রির কার্যক্রম চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন