News71.com
 Bangladesh
 29 May 16, 11:43 AM
 483           
 0
 29 May 16, 11:43 AM

ট্রলারডুবিতে ৪ নারী আনসার সদস্যের মৃত্যু, আহত ২।।

ট্রলারডুবিতে ৪ নারী আনসার সদস্যের মৃত্যু, আহত ২।।

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ট্রলার ডুবে কিশোরগঞ্জের মিঠামইনে ৪ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ আনসার সদস্য। তাদেরকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।


নিহতরা হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের হবি মিয়ার স্ত্রী সাবিনা (৩৫), টেকপাড়া গ্রামের মৃত নারায়ণ মিস্ত্রীর স্ত্রী বিউটি আক্তার (৪০), কামালপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা আক্তার (৩৬) ও সাজনপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নোমেনা (৩২) ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মিঠামইন উপজেলা সদর ঘাটে একটি বড় ট্রলারে কয়েকশ আনসার সদস্য হুড়োহুড়ি করে ওঠার সময় ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ৪ নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন