News71.com
 Bangladesh
 29 May 16, 12:17 PM
 544           
 0
 29 May 16, 12:17 PM

জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলে বাংলাদেশের সোনিয়া বশির কবির...

জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলে বাংলাদেশের সোনিয়া বশির কবির...

নিউজ ডেস্ক: জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলে সোনিয়া বশির কবিরকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোনিয়া বশির কবির মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ।তিনি স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য টেকনোলজি ব্যাংকের হয়ে কাজ করবেন । জাতিসংঘ মহাসচিব বান কি মুন, এলডিসি আওতাভুক্ত দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে টেকনোলজি ব্যাংকে মোট ১২ জন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। এতে সোনিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং মেধাস্বত্ব—এ দুটি বিভাগ নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে সোনিয়াকে। অবশ্য এ কাজের জন্য তিনি কোনো বেতন পাবেন না। তবে টেকনোলজি ব্যাংকের কাজের জন্য ভ্রমণ এবং এর সাথে সংশ্লিষ্ট যাবতীয় খরচ জাতিসংঘের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন