News71.com
 Bangladesh
 29 May 16, 02:12 PM
 643           
 0
 29 May 16, 02:12 PM

সিম নিবন্ধনে সমাধান মিলবে ১৬১০৩ নম্বরেই

সিম নিবন্ধনে সমাধান মিলবে ১৬১০৩ নম্বরেই

নিউজ ডেস্ক: সাম্প্রতিক আঙুলের ছাপ পদ্ধতিতে চলমান সিম নিবন্ধন কার্যক্রমে সমস্যায় পড়লে ১৬১০৩ নম্বরে ফোন দিলে সমাধান পাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের (এনআইডি) । আগামী কয়েক দিনের সিম নিবন্ধনে দেশের জ্যেষ্ঠ নাগরিকেরা অগ্রাধিকার পাবেন বলেও জানানো হয়।

আজ রোববার সচিবালয়ে সিম নিবন্ধনের যাবতীয় অগ্রগতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ‘ আঙুলের ছাপ না মেলাসহ যাবতীয় সমস্যার সমাধান ১৬১০৩ নম্বরে পাওয়া যাবে ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ১০ কোটি নয় লাখ সিমের পুনরায় সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম শেষ হচ্ছে হবে আগামী ৩১ মে, ২০১৬ ইং তারিখে । প্রতিমন্ত্রী তারানা হালিম জোর দিয়ে বলেন, ৩১ মের পর সিম নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। এই কদিন দেশের জ্যেষ্ঠ নাগরিকেরা অগ্রাধিকার পাবেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এনআইডি ও মোবাইল ফোন অপারেটর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন