News71.com
 Bangladesh
 29 May 16, 02:17 PM
 764           
 0
 29 May 16, 02:17 PM

ব্যবসায়ী মুকুলকে হত্যার প্রতিবাদে ঢাকা-কুমিল্লা মহাসড়ক অবরোধ ।।

ব্যবসায়ী মুকুলকে হত্যার প্রতিবাদে ঢাকা-কুমিল্লা মহাসড়ক অবরোধ ।।

নিউজ ডেস্কঃ ব্যবসায়ী এবিএম রফিকউদ্দিন মুকুল হত্যার প্রতিবাদে ঢাকা-কুমিল্লা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। আজ সকাল ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে সড়কের উভয়পাশে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া রাস্তার ২ পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

উল্লেখ্য, গত ১৩ই মে ব্যবসায়ী মুকুলকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকেই ঐ এলাকার স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন