
নিউজ ডেস্কঃ রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে আমানুলা নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা-নিশিথা ট্রেন থেকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, আটক আমানুল অজ্ঞান পার্টির সদস্য। ট্রেনে যাত্রীদের অজ্ঞান করে সবকিছু নিয়ে যায় সে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে অজ্ঞান কাজে ব্যবহৃত বেশ কিছু ট্যাবলেট ও কোমল পানীয় উদ্ধার করা হয়। আটক আমানুলের বিরুদ্ধে মামলা হয়েছে (মামলা নং ৩১)।