News71.com
 Bangladesh
 29 May 16, 08:34 PM
 496           
 0
 29 May 16, 08:34 PM

ভারতীয় ভিসার ক্ষেত্রে সাক্ষাতের তারিখ জানা যাবে এসএমএসে।।

ভারতীয় ভিসার ক্ষেত্রে সাক্ষাতের তারিখ জানা যাবে এসএমএসে।।

নিউজ ডেস্কঃ ভারতে পর্যটন ভিসার জন্য সাক্ষাতের তারিখ এখন থেকে আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মে ২০১৬ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডসহ আবেদনকারীদের মোবাইলে এসএমএস করা হবে। ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের অবশ্যই এই এসএমএস দেখিয়ে আইভিএসি কেন্দ্রে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে। এজন্য অনলাইনে আবেদন ফরম পূরণের সময় আবেদনকারীকে আসল মোবাইল নম্বর লেখার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, ৫ জুন ২০১৬ পর্যন্ত সাক্ষাতের তারিখ পাওয়া টুরিস্ট ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে নতুন এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন