News71.com
 Bangladesh
 30 May 16, 12:01 AM
 581           
 0
 30 May 16, 12:01 AM

বিআরটিএকে দালাল মুক্ত করতে খোদ সড়ক পরিবহন মন্ত্রীই নাজেহাল।।

বিআরটিএকে দালাল মুক্ত করতে খোদ সড়ক পরিবহন মন্ত্রীই নাজেহাল।।

নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বারবার পরিদর্শনেও বিআরটিএ-তে দালাল-ঘুষখোরদের দৌরাত্ম কমেনি বলে অভিযোগ করছেন সেবা নিতে আসা মানুষজন ।
তবে আরেক দফা পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহনমন্ত্রী দাবি করলেন, ‘আগের তুলনায় হয়রানি ও দালালদের দৌরাত্ম কমেছে। নতুন কিছু পদক্ষেপের কথাও জানিয়েছেন তিনি’।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএতে গাড়ির লাইসেন্স, ফিটনেসসহ বিভিন্ন কাজে হরহামেশাই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গ্রাহক হয়রানি, দালালসহ বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএ তে ঝটিকা পরিদর্শন করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রীকে সামনে পেয়ে ঘিরে ধরেন গ্রাহকরা। জানান তাদের নানা অভিযোগের কথা। এসব সংকটে লোকবল আর কর্মকর্তাদের মানসিকতাকে দায়ী করেন মন্ত্রী।
বলেন, আগে যে পরিমাণ হয়রানি ছিলো তার চেয়ে কিন্তু এখন একটু কমেছে। এখানে দালালদের দৌরাত্ন আছে। আজকেও প্রায় ১৪-১৫ টি কমপ্লেইন করেছে। আমি সরাসরি ম্যাজিস্ট্রেটকে বলেছি আজকের মধ্যেই এগুলোর সমাধান করতে হবে।
তবে দালালদের বেশিরভাগ সরকারদলীয় কর্মী কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা, এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের।

এরই মধ্যে পরীক্ষামূলকভাবে চলছে গাড়ির ডিজিটাল ফিটনেস পরীক্ষা। এটি পুরোপুরি চালু হলে এক ঘণ্টায় ১৫টি গাড়ির ফিটনেস পরীক্ষা করা যাবে। এক সপ্তাহের মধ্যে এই সিস্টেম পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন