News71.com
 Bangladesh
 30 May 16, 12:10 AM
 565           
 0
 30 May 16, 12:10 AM

বান্দরবানের দূর্গম এলাকায় খাদ্য সংকট: হেলিকপ্টারে গেল চাল

বান্দরবানের দূর্গম এলাকায় খাদ্য সংকট: হেলিকপ্টারে গেল চাল

নিউজ ডেস্ক:পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় তীব্র খাদ্য সংকটে জংলী আলু-কচু খেয়ে বেঁচে থাকা মানুষগুলোর জন্য ৪৬ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টার করে চাল পাঠানো হয় থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে।

আজ রোববার দুটি ইউনিয়নে জরুরি ভিত্তিতে ৭ মেট্রিক টন করে চাল পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসের তথ্য অনুযায়ী, জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরুতে ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছিল তবে অবস্থা বিবেচনায় নিয়ে এই বরাদ্দ আরও ৩০ মেট্রিক টন বাড়ানো হয়। আগামী সোম-মঙ্গলবার নাগাদ তীব্র খাদ্যাভাবে থাকা ২ হাজার ৩’শ টি পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হবে। এছাড়া আরও ২’শ ৪৬ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।

গত বছরে প্রচুর বৃষ্টিতে জুমের ফলন ভালো না হওয়ায় থানচির দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চলতি মার্চ থেকেই খাদ্য সংকটে পড়েন।
স্থানীয়রা জানান, বান্দারবানের দুর্গম এলাকায় পাহাড়িদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় হলো জুম চাষ। গত বছর অতিবৃষ্টির কারণে অনেকেই জুম চাষ করতে পারেনি। যারা করেছে তাদের ফসলও ভালো হয়নি ফসল, যার কারণে দেখা দিয়েছে এ খাদ্য সঙ্কট।

চাল না থাকায় রেমাক্রি ও তিন্দুতে অভাবি মানুষরা বুনো আলু, ফলমূল, কলার মোচা খেয়ে দিন কাটাচ্ছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

উল্লেখ্য খাদ্য সঙ্কটের এ চিত্রের সংবাদ বিভিন্ন অনলাইন, পত্রপত্রিকাসহ টিভি চ্যানেলে প্রচার করা হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন