News71.com
 Bangladesh
 30 May 16, 12:14 AM
 529           
 0
 30 May 16, 12:14 AM

শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের সাড়ে ১৭ কোটি টাকা অনুদান।।

শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের সাড়ে ১৭ কোটি টাকা অনুদান।।

নিউজ ডেস্কঃ শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোন লিমিটেড প্রায় সাড়ে ১৭ কোটি টাকা অনুদান দিয়েছে। আজ রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম ১৭ কোটি ৪৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে গঠিত শ্রম মন্ত্রণালয় এ তহবিল গঠন করে।


চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেখানে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে এ ধরনের একটি তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলের অর্থ শ্রমিকদের পেশাগত অসুখের চিকিৎসায়ও ব্যবহার করা হবে। দেশি-বিদেশি মালিকানাধীন কোম্পানির সহযোগিতা এবং মিডিয়ার প্রচারে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এ তহবিলে জমার পরিমাণ অল্প সময়ের মধ্যেই হাজার কোটি ছাড়িয়ে যাবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।


প্রতিমন্ত্রী বলেন, দেশীয় ও মাল্টিন্যাশনাল মোট ৬৬টি কোম্পানির লভ্যাংশের একটি অংশ এ তহবিলে জমা দিয়েছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ১৪৬ কোটি টাকার বেশি। দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের জরুরি চিকিৎসা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষা লাভের জন্য শিক্ষা বৃত্তির অর্থ এ তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। চেক প্রদান অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন