News71.com
 Bangladesh
 30 May 16, 11:47 AM
 520           
 0
 30 May 16, 11:47 AM

আগামি ১ জুন থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু...

আগামি ১ জুন থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু...

নিউজ ডেস্ক: আগামী ১ জুন শনিবার থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীষ্মকালীন, পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে দীর্ঘ এক মাস ১৭ দিনের ছুটি শুরু হচ্ছে। ১৭ জুলাই পর্যন্ত এ ছুটি চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক বলেন, ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে এবং ১৮ জুলাই থেকে যথারীতি ক্লাস চলবে।

এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ৪ থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র মাহে রমজান মাসে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শুধু অফিস খোলা থাকবে। রমজান শেষে ১৮ জুলাই থেকে আগের মতো ক্লাস-পরীক্ষা ও অফিস নিয়ম অনুসারে চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রাধ্যক্ষ কাউন্সিলের সভাপতি ইকবাল হোছাইন বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটি, পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ৩ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ১৭ জুলাই সকাল ৯টায় হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন