
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় ২টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন নিহত ও এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ঘণ্টার চেষ্টায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন মারা যান। অন্যদিকে ফায়ার সার্ভিসের ১ কর্মী আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।