News71.com
 Bangladesh
 30 May 16, 12:21 PM
 557           
 0
 30 May 16, 12:21 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট: দুর্ভোগে যাত্রীরা ।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট: দুর্ভোগে যাত্রীরা ।।

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি থেকে দাউদকান্দি টোল প্লাজা প্রায় ৪০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোর থেকে শুরু হওয়া এ যানজটের কবলে পড়েছে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এছাড়াও রোগীবাহী অনেক এ্যাম্বুলেন্সও মহাসড়কে আটকে থাকতে দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে যাত্রীদের অনেকটা নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। মহাসড়কের কিছু অংশে ফোর লেনের কাজের কারণে মহাসড়কের এক লাইনে অতিরিক্ত গাড়ীর চাপের কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা থেকে ঢাকা গামী তিশা পরিবহনের এক যাত্রী জানান, সকাল ৮টার দিকে তিনি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে মাত্র ১০ কিলোমিটার দূরে কাবিলা এলাকায় এসে যানজটের কবলে পড়ে সকাল ১০টা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। ঢাকাগামী স্টার লাইন পরিবহনের অপর এক যাত্রী জানান, প্রায় ৩ ঘন্টা যাবত তিনি কুমিল্লার চান্দিনায় এলাকায় যানজটে পড়ে রয়েছেন। যানজটের কবলে থাকা কুমিল্লার এক ব্যবসায়ী জানান, ভোর সাড়ে ৬টায় তিনি প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল ১০টার দিকে দাউদকান্দি টোল প্লাজায় পৌছেন।

এ বিষয়ে সকাল ১০টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আব্দুল আউয়াল জানান, অতিরিক্ত গাড়ীর চাপের কারণে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হলেও এখন ধীর গতিতে গাড়ি চলাচল করছে। তিনি আরও বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে, দুপুরের মধ্যেই এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন