
নিউজ ডেস্কঃ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পাশকৃত মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি-বেসরকারি চাকুরীতে সম অধিকার দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সাতক্ষীরা শাখার আয়োজনে র্যা লীটি সাতক্ষীরা সদর হাসপাতাল সমনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা মহাসড়ক মোড়ে শেষ হয়।
র্যা লীতে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অংশ নেন সহ-সভাপতি জবিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হান্নান সহ-সভাপতি পবিত্র মন্ডল, সাধারণ সম্পাদক মিলন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার, সাংগঠনিক সম্পদাক সৌমেন জোয়াদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন, আল মাহমুদ, আশিক, বাবলা, মুন্না, নাহিদসহ সাতক্ষীরায় কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্টরা।
উল্লেখ্য, এর আগে কারিগরি শিক্ষাবোর্ড হতে পাশকৃত মেডিকেল টেকনোলজিষ্টদের সরকারি চাকুরী আবেদন করার সুযোগ ছিল না। গত ২৪শে মে উচ্চ আদালতের রায় অনুযায়ী তারা এখন থেকে সকল সরকারি, বেসরকারি, আধাসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্ট পদে চাকরি করতে পারবে।