News71.com
 Bangladesh
 30 May 16, 03:54 PM
 494           
 0
 30 May 16, 03:54 PM

আগামি ৬জুন বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ.....

আগামি ৬জুন বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ.....

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুটি মামলার সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৬ জুন নির্ধারণ করেছেন মহামান্য আদালত।

আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টার দিকে প্রধান আসামি নূর হোসেনসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্য ও জেরার কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন জানান, এর আগে ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁরা হলেন—সে সময়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবিদ হোসেন, সাধারণ নাগরিক মোয়াজ্জেম হোসেন শাহীন, রাবেয়া আক্তার আঁখি, শহীদুল ইসলাম খোকন, হাজি আবদুল মতিন হাওলাদার ও শাহজাহান সাজু।

এর আগে মামলার প্রধান আসামি নূর হোসেনসহ র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাত ব্যক্তি নারায়ণগঞ্জের লিংক রোড থেকে অপহৃত হন। তিন দিন পর ছয়জন ও পরদিন আরো একজনের মৃতদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘৃন্য ঘটনায় ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন