News71.com
 Bangladesh
 30 May 16, 10:16 PM
 515           
 0
 30 May 16, 10:16 PM

অর্থ আত্মসাতের অভিযোগে ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুদক।।

অর্থ আত্মসাতের অভিযোগে ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুদক।।

নিউজ ডেস্কঃ অর্থ আত্মসাতের পৃথক ২টি মামলায় ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রাজধানীর বনানী ও সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছেন দুদকের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, একটি বাইং হাউজের মালিক আতিকুর রহমান ও আলী আকবর হোসেন চৌধুরি।

গ্রেফতারের পর তাদের রমনা থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলার কথা রয়েছে। দুদক সূত্রে জানা গেছে আতিকুর রহমানের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় ৬০ লাখ টাকা আত্মসাতের মামলা রয়েছে। আকবর হোসেনের বিরুদ্ধে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আত্মসাৎকৃত প্রায় ৪ কোটি টাকার মধ্যে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রায়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন