
নিউজ ডেস্ক: রংপুরে ৫ বছরের শিশু হত্যার দায়ে মা ও সৎ বাবাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদিকে অপর এক রায়ে কুমিল্লায় মতিউর রহমান হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রংপুর: দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২'র বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান ফাঁসির আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, স্বামীর প্ররোচণায় ২০১৪ সালের ১২ এপ্রিল মা আদুরী রাণী তার সন্তানকে গলা টিপে হত্যা করে।
কুমিল্লা: কুমিল্লায় ১৯৯৯ সালের ২৩ মার্চ পূর্ব শত্রুতার জেরে নালবাগ এলাকার মতিউর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ২০০২ সালের ১১ এপ্রিল পুলিশ ২০ জনকে আসামি করে চার্জশিট জমা দেয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আজ জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক এম আলী আহমেদ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।