
নিউজ ডেস্ক: গ্রীষ্মকালীন, মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হবে ১ জুন (বুধবার) থেকে। ছুটি চলবে ১০ জুলাই পর্যন্ত ।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন বলেন, আগামি ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রুয়েট বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগসমূহের কাজ যথারীতি চলবে ।
এ ছাড়া রুয়েটে পবিত্র রমজানের ছুটি ৬ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে। অবকাশকালীন সময়ে কোনো প্রকার ক্লাশ হবে না। তবে পূর্ব থেকে নির্ধারিত সব বিভাগের পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে ।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের অবকাশ কালে রুয়েটের অফিসের সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।