News71.com
 Bangladesh
 31 May 16, 12:02 PM
 635           
 0
 31 May 16, 12:02 PM

আগামিকাল থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন.....

আগামিকাল থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন.....

নিউজ ডেস্কঃ দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মে সংসদের অধিবেশন আহবান করেছেন। এটি হবে দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন।

এ অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামি ২ জুন বৃহস্পতিবার বাজেট পেশ করবেন। ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। এ অধিবেশন দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামীকাল ১ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে। সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়, এ অধিবেশনে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২০টি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পুরাতন বিল রয়েছে ১৮টি। আর নতুন বিল ২টি। দু’টি নতুন বিল হচ্ছে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল-২০১৬ ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল-২০১৬। সংসদ আইন শাখা জানায়, অধিবেশন চলাকালে আরও নতুন বিল জমা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন