News71.com
 Bangladesh
 31 May 16, 12:04 PM
 559           
 0
 31 May 16, 12:04 PM

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি কর্মীদের হামলায় ৫ পুলিশ আহত, আটক ১০

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি কর্মীদের হামলায় ৫ পুলিশ আহত, আটক ১০

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দেওয়ায় উভয়পক্ষের সংঘর্ষে থানার উপ-পরিদর্শকসহ (এসআই) ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার খাদ্যগুদাম ও পৌর ঈদগাহ মাঠের পাশে ২ দফায় সংঘর্ষের এ ঘটনাটি ঘটে ।

আহত ৫ পুলিশ কর্মকর্তা হলেন, এসআই কাদের, খায়ের, উত্তম এবং কনস্টেবল রাফিউল ও কবির। আটক বিএনপির ১০ নেতাকর্মী হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সঞ্জু রহমান, সদস্য খোকন খান, পৌর বিএনপির সহ-সভাপতি শহীদুল্লাহ ইসলাম, সদস্য সৈয়দ মাহবুবুল হক ফারুক, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইউসুফ খান পাঠান, বলাইশিমুল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি আঞ্জু মিয়া, সমর্থক কানন মিয়া, আবু তাহের, সাদ্দাম হোসেন ও উজ্জ্বল।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, ২ দফার এ সংঘর্ষে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান প্রামাণিক জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন