News71.com
 Bangladesh
 31 May 16, 12:07 PM
 615           
 0
 31 May 16, 12:07 PM

আশুলিয়ায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে বিএনপি কর্মীদের হামলায় আহত ১০।।

আশুলিয়ায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে বিএনপি কর্মীদের হামলায় আহত ১০।।

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণার কার্যালয় ভাঙচুর করেছে বিএনপি সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাতে ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বাইপাইল এলাকায় এ হামলা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা জানান, রাতে প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য নৌকা প্রতীকের অফিসে বসে আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন তারা। এসময় হঠাৎ দেশীয় অস্ত্রে সজ্জিত ২০-২৫ জনের একটি দুর্বৃত্তের দল অফিসে হামলা করে এবং চেয়ার টেবিল ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। তারা ১০ জনকে পিটিয়েও আহত করে। চলে যাওয়ার সময় দুর্বৃত্তের দল ধানের শীষের মিছিল করছিল বলেও দাবি করেন তারা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আশুলিয়া থানার ওসি(তদন্ত) মো. আকবর আলী খান জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা হামলা করেছে তা তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন