News71.com
 Bangladesh
 31 May 16, 12:11 PM
 581           
 0
 31 May 16, 12:11 PM

বাল্য বিয়ে বন্ধে কঠোর আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাল্য বিয়ে বন্ধে কঠোর আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার যে কোন মূল্যে মেয়েদের কম বয়সে বিয়ে হওয়া ঠেকাতে বদ্ধপরিকর। এ জন্য কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে নারী মৈত্রী আয়োজিত "নিরাপদ মাতৃত্বে বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাবুবার্তা প্রকল্পের অভিজ্ঞতা" শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন ।

নিরাপদ মাতৃত্ব নিয়ে নারী মৈত্রীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মা এবং শিশু নিয়ে অনেক কার্যক্রম আছে, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারী মৈত্রী।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তের পরিচালক (এমসিএইচ) ড. মুহাম্মদ শরিফ এবং আইপিসিএসবি এর চেয়ারম্যান ড. এস কে রয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন