News71.com
 Bangladesh
 31 May 16, 12:14 PM
 685           
 0
 31 May 16, 12:14 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রীনিবাসে ‘নারীর ক্ষমতায়নের জন্য সাইবার নিরাপত্তার সচেতনতা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য ‘সেফ, স্মার্ট, সোশ্যাল’ মূলমন্ত্র নিয়ে কর্মশালাগুলো আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি। গতকাল সোমবার ঢাবির শামসুন্নাহার হলে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের সাইবার অপরাধবিষয়ক নানা প্রশ্নের জবাব দেন বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান।

সংগঠনটির সাবেক সভাপতি আবদুল্লাহ আল ইমরান এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইফতেখার আলম সাইবার অপরাধের শিকার হলে করণীয়, তথ্যপ্রযুক্তি আইন এবং সাইবার জগতে সচেতন থাকার উপায় নিয়ে কথা বলেছেন।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিকসন বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান আবদুল আউয়াল, বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, অক্সফাম বাংলাদেশের আইসিটি সমন্বয়ক তাপস রঞ্জন চক্রবর্তী এবং স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক মুজাহিদ আল বিরুনী।

এর আগে গত শনিবার কবি সুফিয়া কামাল হলে এবং রোববার বেগম রোকেয়া হলে সচেতনতামূলক এই কর্মশালা সম্পন্ন হয়। আজ মঙ্গলবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে এবং আগামীকাল বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ৪ জুন শনিবার সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন