News71.com
 Bangladesh
 31 May 16, 12:26 PM
 586           
 0
 31 May 16, 12:26 PM

ছিনতাইয়ের চারঘণ্টা পর রাজধানীতে চিনিভর্তি ট্রাক উদ্ধার।।

ছিনতাইয়ের চারঘণ্টা পর রাজধানীতে চিনিভর্তি ট্রাক উদ্ধার।।

নিউজ ডেস্কঃ ছিনতাইয়ের ৪ঘণ্টা পর চিনি ভর্তি ট্রাক পুলিশ উদ্ধার করেছে। গতকাল সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ঢাকার শ্যামলী থেকে ৩২০ বস্তা চিনি ভর্তি একটি ট্রাক ছিনতাই হয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চালক দ্বীন ইসলামকে (৩৫) গুরুতর আহত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে ৩২০বস্তা চিনি ভর্তি ট্রাকটি ঢাকায় আসার কথা ছিল। বস্তাভর্তি চিনির মালিক সাভারের ব্যবসায়ী রাজন। গত রাত প্রায় ২ টার দিকে ট্রাকটি শ্যামলীর দিকে পৌঁছলে ৪-৫জন ছিনতাইকারী হেলপারের সহায়তায় ট্রাকটির গতি রোধ করে। ছিনতাইকারীরা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানন, ট্রাকটি ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা সাভারের দিকে নিয়ে যায়। এ খবর পেয়ে আমিন বাজার, হেমায়েতপুর, সাভার বাজার ও নবীনগর পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থায় থাকে। আজ ভোর ৬টার দিকে ট্রাকটি সাভারের বলিয়াপুর বাজার অতিক্রম করতে না পেরে মহাসড়ক থেকে একটি গলির দিকে ঢুকিয়ে দেয়। ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন