News71.com
 Bangladesh
 31 May 16, 01:40 PM
 9329           
 0
 31 May 16, 01:40 PM

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত না হলে ভারত চুপ করে বসে থাকবে না ।। ভারতীয় সাংসদ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত না হলে ভারত চুপ করে বসে থাকবে না ।। ভারতীয় সাংসদ

নিউজ ডেস্ক : ঝালকাঠিতে সনাতন ধর্ম সন্মেলনে ভারতের রাজ্য সভার এমপি রাম দাস আতাউল বলেছেন, বাংলাদেশের সংখ্যালগুদের শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন ও চাকুরীর ক্ষেত্রে সমান অধিকার প্রাপ্ত এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে ভারত চুপ করে থাকবে না। তিনি বলেন , "আমি এই দেশের বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রীর কাছে এ দাবী জানাবো যে সংখ্যালগু ও সংখ্যাগুরুদের সমান অধিকার প্রদানের মাধ্যমে একটি সাম্যবাদি সরকার গঠন করা সম্ভব।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তা বিজেপির ন্যাশনাল সেক্রেটরী সুরেশ পুজারী বলেন, আমরা মাত্র দু’দিনের সফরকালে বাংলাদেশে সংখ্যালগুদের অনেক অভাব-অভিযোগ পেয়েছি। তাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবী সকল নাগরিককে সমান অধিকার এবং সংখ্যালগু যুবক নারী-পুরুষ সকলকে চাকুরি ও কাজকর্মের অধিকার দিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মেম্বর অব সোসাল জাস্টিসজ এন্ড এমপাওয়ারমেন্ট এর কেন্দ্রীয় কমিটির সদস্য অরুন হালদার । তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে ক্রমবর্ধমান অন্যায়-অত্যাচারে অসংখ্য ঘটনা আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে লিখিত ভাবে জানিয়েছি।

প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সরকারের রাজনৈতিক শক্তি নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের মা-বোনদের উপর যে অন্যায়-অত্যাচার হচ্ছে সেই নির্যাতনের বিষয় আমরা ভারতে সরকার ও রাষ্ট্রদুতের মাধ্যমে এদেশের সরকারকে জানাবো।

আমাদের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে ভারত সরকার চুপ করে বসে থাকবেনা। তাতেও যদি সমাধান না হয় তা হলে রাজনীতির অত্যাচার রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে আপনাদের কাছে আজ এ কথা দিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দির সিনিয়র সহ-সভাপতি শ্রী সুব্রত ঠাকুর, শ্রীধাম লক্ষ্মীখালীর বর্তমান গদিনশীন শ্রী সাগর সাধু ঠাকুর, ভারতের রিফিউজি আন্দোলনের নেতা শ্রী সুকৃতি রঞ্জন বিশ্বাষ ও শ্রী অনির্বান হালদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন