News71.com
 Bangladesh
 31 May 16, 01:45 PM
 517           
 0
 31 May 16, 01:45 PM

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় ৬ জনের ফাঁসি

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় ৬ জনের ফাঁসি

নিউজ ডেস্ক: আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় আটজন নিহতের ঘটনায় ৬ জনকে ফাঁসি এবং এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মহামান্য আদালত। দুইজনকে খালাস এবং বাকি ৩ জনের প্রত্যেককে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৫শে মে রায়ের এই দিন ধার্য করেন আদালত।

গত বছর ২১শে এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংক শাখায় হামলা করে ডাকাত দল। এ সময় তাদের গুলিতে ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটজন নিহত হন।

এই ঘটনায় দায়ের করা মামলায় ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার রয়েছেন এবং দশজনের মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন