News71.com
 Bangladesh
 31 May 16, 07:19 PM
 501           
 0
 31 May 16, 07:19 PM

পবিত্র রমজানে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সতর্ক গোয়েন্দা পুলিশ

পবিত্র রমজানে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সতর্ক গোয়েন্দা পুলিশ

নিউজ ডেস্ক: ঈদ ও রমজানকে সামনে রেখে মলম পার্টির সদস্যদের গ্রেফতারে রাজধানীতে যাত্রীদের ছদ্মবেশে বিশেষ অভিযানে নেমেছে গোয়েন্দা পুলিশ । তাদের হাতে আটক ৮ জন মলম পার্টির সদস্যকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন আদালত।

প্রতিবছর এই সময়টাতে তৎপরতা বেড়ে যায় অজ্ঞান পার্টি-মলম পার্টি চক্রের। তাদের খপ্পরে পরে সর্বস্ব হারায় মানুষ জন। এবার রমজানের আগেই রাজধানীতে সক্রিয় চক্রের সদস্যরা। তাদের দমনে তাই মাঠে নেমেছেন গোয়েন্দারা।

গোয়েন্দা পুলিশের এডিশনাল কমিশনার দিদার আহম্মদ জানান, যে কোন মূল্যে এদের অপতৎপরতা নিয়ন্ত্রণ করতে আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধ পরিকর। তিনি বলেন, আমাদের ছদ্মবেশী গোয়েন্দাদের অভিনব কৌশলেই গ্রেফতার হচ্ছে এইসব অপকর্মকারীরা । আটক করেই তাদের হাজির করা হচ্ছে ভ্রাম্যমান আদালতের সামনে।

গত ২৪ ঘণ্টায় আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞান পার্টি-মলম পার্টি গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত ভাবে চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন