News71.com
 Bangladesh
 31 May 16, 07:26 PM
 484           
 0
 31 May 16, 07:26 PM

জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে ঘিরে ডিএমপির সতর্কতা

জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে ঘিরে ডিএমপির সতর্কতা

নিউজ ডেস্ক: বুধবার থেকে ১০ম জাতীয় সংসদের ১১তম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এ সংসদ অধিবেশনকে কেন্দ্র করে কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ । মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিশনার  মোঃ আছাদুজ্জামান মিয়া এই নিষেধাজ্ঞা দেন।

 নিষেধাজ্ঞায় বলা হয়, মঙ্গলবার রাত ১২.০০ টা থেকে সকল প্রকার অস্ত্র-সস্ত্র,গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোন প্রকার সমাবেশ, শোভাযাত্রা ,মিছিল ও  বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের ১১তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

 বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো-ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও অলি-গলিপথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন