
নিউজ ডেস্ক: বাংলাদেশের টেক্সটাইল পণ্য সামগ্রী ভারতে রপ্তানির ক্ষেত্রে যেসব জটিলতা আছে তা দূর করে, দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ভারতীয় টেক্সটাইল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি এ আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের এস আর টি ই পিসি ভাইস চেয়ারম্যান শ্রীনারায়ণ আগারওয়াল, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উপ-হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকাসহ অন্যান্যরা। দু'দিনব্যাপী এ মেলায় টেক্সটাইল, ফ্রেব্রিকস , শাল , ব্লেন্ড ও সুতাসহ বিভিন্ন পোশাক সামগ্রী নিয়ে ৩০টি স্টল অংশ নিয়েছে।