News71.com
 Bangladesh
 31 May 16, 07:59 PM
 586           
 0
 31 May 16, 07:59 PM

পুলিশের পোশাক পরে ছিনতাই!

পুলিশের পোশাক পরে ছিনতাই!

নিউজ ডেস্কঃ সাভারে পুলিশের পোশাক পরে সোহেল রানা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাই কারীরা ওই ব্যবসায়ীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে টাকা রেখে হাত-পা বেঁধে কেরাণীগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গুরুত্বর আহতাবস্থায় তাকে দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

আহত ব্যবসায়ী জানান, আজ দুপুরে ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা থেকে ৫ লক্ষ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে সিংগাইর এলাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুপুর ২ টার দিকে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারের ভেতরে থাকা দুর্বৃত্তরা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নেয়। এক পর্যায়ে তার চোখ ও হাত পা বেধে কেরানীগঞ্জে ফেলে দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হয়ে যাওয়া টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন