News71.com
 Bangladesh
 31 May 16, 08:01 PM
 594           
 0
 31 May 16, 08:01 PM

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরির নামে ফেসবুকে ভুয়া আইডি; থানায় জিডি।।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরির নামে ফেসবুকে ভুয়া আইডি; থানায় জিডি।।

নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী ও আওয়ামিলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর নামে ফেক (ভুয়া) ফেসবুক আইডি খোলায় থানায় সাধারণ ডায়েরি (ডিজি) করা হয়েছে।

গতকাল সোমবার রমনা মডেল থানায় এ জিডি (নং-২১৪৮) দায়ের করা হয় বলে আজ কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যা নসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নামে কে বা কারা বেআইনিভাবে ফেক ফেসবুক পরিচালনা করছে। কৃষিমন্ত্রী কোনো ফেস বুক আইডি পরিচালনা করেন না। এমনকি ভবিষ্যতেও ফেসবুক পরিচালনা করার অভিপ্রায় নেই বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতিপূর্বে মতিয়া চৌধুরীর নামে ফেক ফেসবুক আইডি ও ই-মেইল আইডি খুলে বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হলে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে মন্ত্রীর নামে আরও নতুন দুটি ফেক ফেসবুক আইডি খুলে বেআইনিভাবে পরিচালনা করা হচ্ছে বলে মন্ত্রী জানতে পেরেছেন। এর সঙ্গে কৃষিমন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা নেই।

মতিয়া চৌধুরীর নামে পরিচালিত দুটিসহ অন্যান্য ফেসবুক আইডি বন্ধ করাসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রমনা মডেল থানায় জিডি করা ও বিটিআরসিসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ফেসবুকে ইংরেজি ও বাংলা বানানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নাম সার্চ দিয়ে তিনটি ফেসবুক পেজ পাওয়া গেছে- Motia Chowdhury, মতিয়া চৌধুরী ও Matia Chowdhury মতিয়া চৌধুরী (Ogni Konna)। প্রত্যেকটিতেই মতিয়া চৌধুরীর ছবি ব্যবহার করা হয়েছে। এসব পেজ থেকে মতিয়া চৌধুরীর নামে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে ছবিও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন