
নিউজ ডেস্ক: আসছে বাজেটে জুয়েলারি শিল্পে বিদ্যমান ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এছাড়া, স্বর্ণ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ভরিপ্রতি ৩ হাজার থেকে নামিয়ে ১শ' ৫০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি একটি টেকসই স্বর্ণ নীতিমালা করারও দাবি করেন জুয়েলার্স সমিতির নেতারা।
এসময়, দাবি না মানা হলে আগামী ৪ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।