News71.com
 Bangladesh
 31 May 16, 08:25 PM
 517           
 0
 31 May 16, 08:25 PM

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করল আদালত...

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করল আদালত...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত। আদালতে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলাটিতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষে শুনানি করেন আসলাম চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

গত ২৪ মে ৫৪ ধারার (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ) মামলায় ৭ দিনের রিমান্ড শেষে আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়। ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এরপর তাকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ২ টি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন