News71.com
 Bangladesh
 31 May 16, 08:38 PM
 527           
 0
 31 May 16, 08:38 PM

আসছে বাজেটের আকার হবে প্রায় ৩ লাখ ৪১ হাজার ৯শ ১০ কোটি টাকা: অর্থমন্ত্রী মুহিত

আসছে বাজেটের আকার হবে প্রায় ৩ লাখ ৪১ হাজার ৯শ ১০ কোটি টাকা: অর্থমন্ত্রী মুহিত

নিউজ ডেস্ক: বড় অংকের ব্যয় পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী বাজেটের আকার ঠিক হয়েছে প্রায় ৩ লাখ ৪১ হাজার ৯’শ ১০ কোটি টাকা। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১৮-১৯ সালে দেশকে কোথায় দেখতে চান তা মাথায় রেখেই আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তুত করেছেন তিনি। এ জন্য রাজস্ব আয় এবং ব্যয় পরিকল্পনা দুটোই উচ্চাভিলাষী। এমনকি ২০২১ সালের মধ্যে সরবার জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করার স্বপ্নও দেখছেন অর্থমন্ত্রী ।

উচ্চাভিলাষের আগের সব রেকর্ড ভাঙ্গতে যাচ্ছেন ৮৩ বছর বয়সী এই অর্থমন্ত্রী। ঠিক ২ বছর পর ২০১৮-১৯ অর্থবছরে ৫ লাখ কোটি টাকা ছুঁতে আয় এবং ব্যয় দুটোর আকার যতোদূর সম্ভব বাড়িয়ে ধরেছেন তিনি।

বছরের শেষ প্রান্তিকে এসে এনবিআর এর লক্ষ্যমাত্রা ২৬ হাজার কোটি কমিয়েছেন ঠিকই, তবে বিষয়টি তার জন্য বিরক্তিকরও বটে। আসছে বাজেটে এনবিআরের জন্য আয়ের লক্ষ্যমাত্রা একটুও কম হচ্ছে না, বরং চলতি বাজেটের মতোই আয়ের উচ্চ প্রবৃদ্ধি ধরে বড় ব্যয় পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী।

জনপ্রশাসনের বেতন-ভাতা রাজস্ব ব্যয় বাদ দিলে বরাবরের মতো আগামী বাজেটেও গুরুত্ব পেয়েছে শিক্ষা, জ্বালানী ও বিদ্যুৎ, স্বাস্থ্য এবং যোগাযোগ অবকাঠামো খাত। বেশি আয় করে মানুষের কল্যাণে বড় ব্যয় কাঠামোর অভ্যাস এবারো দেখা যাবে বাজেটে।

অর্থমন্ত্রী দীর্ঘ বাজেট বক্তৃতার ক্লান্তি এড়াতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো ডিজিটাল পদ্ধতিতে বাজেট উত্থাপন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন