News71.com
 Bangladesh
 31 May 16, 11:45 PM
 498           
 0
 31 May 16, 11:45 PM

আসন্ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাবে সড়ক পরিবহন ও সেতু বিভাগ।। অর্থমন্ত্রী

আসন্ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাবে সড়ক পরিবহন ও সেতু বিভাগ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আসছে নতুন অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরপরে জ্বালানি এবং শিক্ষা খাত। আজ রাজধানীর একটি হোটেলে সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ জেলা সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বাজেট ঘোষণা। এবারের বাজেটে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে শিক্ষা এবং স্বাস্থ্যখাতকে। তবে অর্থ বরাদ্দের দিক দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যখাত পেছনে থাকবে। তিনি বলেন, আগামী অর্থবছরে জন্য ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে।


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী আগামী ৩৪ মাসের মধ্যে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩২ কিলোমিটার সড়ক নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন