News71.com
 Bangladesh
 01 Jun 16, 12:06 AM
 539           
 0
 01 Jun 16, 12:06 AM

দিনে দিনে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে: আবহাওয়া অধিদপ্তর

দিনে দিনে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে: আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক: দিন দিন বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে । বাড়ছে বৃষ্টি, ঝড় এবং খরাও । বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে এমন তথ্য দেয়া হয়েছে। গত ৩০ বছরের আবহাওয়া বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে আবহাওয়া অধিদপ্তর ।

১৯৮১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আবহাওয়ার গতি প্রকৃতির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের আবহওয়া ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছে । স্বাভাবিকের তুলনায় খারাপের দিকে যাচ্ছে রাজশাহী, ঢাকা, বরিশালে বিভাগের আবহওয়া। বাংলাদেশের আবহাওয়ার এই রিপোর্ট করতে সহায়তা করেছে নরওয়েজিন মেট্রোলজিক্যাল ইনস্টিটিউট ।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আয়েশা খাতুন বলেন, শৈত্য প্রবাহ, বর্ষাকাল এগুলো বাংলাদেশের কোন অঞ্চলে কত দিন করে হচ্ছে, কি রকমের প্রভাব পড়ছে এ জিনিসগুলো সাধারণ মানুষকে জানানো আমাদের দায়িত্ব । ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত রিপোর্টে আমরা দেখেছি যে ৩৪টি স্টেশনে আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উর্ধ্বমুখী ভাব ।

প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল বলেন, জনসংখ্যা বৃদ্ধি প্রতিনিয়ত প্রভাব, জমির ওপর অত্যাচার ও ভূমি কমে যাওয়া সহ সব কিছু মিলিয়ে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে । ঝড়, জলোচ্ছ্বাস, বন্যার মতো অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ সব সময়ই দুর্যোগ মোকাবেলা করে। দুর্যোগ মোকাবেলায় বাড়তি প্রস্তুতি নিতে নানা কার্যক্রম গ্রহন করছেন সরকার ।

পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগে সব সময়ই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ । নরওয়ের রাষ্ট্রদূত মেরিটা লনডিমো বলেন, আবহাওয়ার গতি প্রকৃতি আমাদের সবারই জানা উচিত। আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলে জানমালের ক্ষতি কম হবে ।

প্রকৃতিকে মোকাবিলা করেই সবাইকে বাঁচতে হয়, আর এ জন্যেই প্রয়োজন ব্যাপক পরিকল্পনা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন