
নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগাড়া পৌর এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বাঁধন মোল্লা (২২) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে ওই বিদ্যালয়ে গিয়ে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ দণ্ডাদেশ প্রদান করেন। বাঁধন নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের জসিম উদ্দিন মোল্লার ছেলে ।
এ বিষয়ে ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবাস চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে অতিরিক্ত ক্লাস করতে ওই ছাত্রী বিদ্যালয়ে আসে। তখন বাঁধন বিদ্যালয়ের কক্ষে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। শিক্ষকেরা যুবককে আটক করে প্রশাসনকে জানান। পরে প্রশাসন বাঁধন মোল্লাকে সাজা কারাদণ্ড দেয়।