
নিউজ ডেস্কঃ বরিশালের মুলাদিতে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' সলিম বাহিনীর প্রধান সলিম হাওলাদার (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ২ এসআইসহ ৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার উত্তর পাতারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান। নিহত সেলিমের বিরুদ্ধে খুন ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান, ছয় রাউন্ডগুলি, দু’টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।