News71.com
 Bangladesh
 01 Jun 16, 10:49 AM
 573           
 0
 01 Jun 16, 10:49 AM

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের হাজতখানায় ৩ সহোদর.....

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের হাজতখানায় ৩ সহোদর.....

নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার প্রহর গুনছে আপন তিনভাই। আজ যেকোন সময় তাদের রায় ঘোষনা করবে আদালত । হবিগঞ্জের এই ৩ সহোদরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এনে তাদেরকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে। এই মামলার আসামি ৩ ভাই হলেন- বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক। আজ সকালে ওই ৩ ভাইকে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়। তাদের মামলার রায় যেকোনো সময় ঘোষণা করা হবে বলে জানা গেছে।

রায় ঘোষণা করবেন বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। বিচারিক প্যানেলের অন্য ২ সদস্য হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী । উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি মহিবুর ও মুজিবুরের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২০১৫ সালের ২৮ এপ্রিলে শেষ করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন। ২৯ এপ্রিল ধানমন্ডি কার্যালয় সেফ হোমে সংবাদ সম্মেলনে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। তার আগে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তদন্তের স্বার্থে মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতারের আবেদন জানান প্রসিকিউশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন