News71.com
 Bangladesh
 01 Jun 16, 10:58 AM
 560           
 0
 01 Jun 16, 10:58 AM

আজ কাকভোরে রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু।।

আজ কাকভোরে রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, ভোর সাড়ে ৫টার দিকে খিলক্ষেত রেলগেট এলাকায় ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মফিজউদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত মফিজউদ্দিন চাঁদপুর উত্তর মতলব এলাকার ইসাক প্রধানের ছেলে। তিনি খিলক্ষেত কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মফিজউদ্দিন কাঁচামালের ব্যবসা করতেন।

এদিকে কুড়িল বিশ্বরোড় জোয়ার সাহারা এলাকা থেকে ওই সময়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন