News71.com
 Bangladesh
 01 Jun 16, 04:21 PM
 510           
 0
 01 Jun 16, 04:21 PM

রাহ্মণবাড়িয়ার কালী মন্দিরে হামলা; মূর্তি ভাঙচুর ও অর্থ চুরি করেছে দুর্বৃত্তরা।।

রাহ্মণবাড়িয়ার কালী মন্দিরে হামলা; মূর্তি ভাঙচুর ও অর্থ চুরি করেছে দুর্বৃত্তরা।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রাচীন একটি কালী মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা মন্দিরে থাকা প্রতিমা ভাঙচুর করে। আজ ভোরে মেহারী ইউনিয়নের ‘মেহারী কালী মন্দিরে’ এ হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সদস্য শংকর চন্দ্র সরকার জানান, ভোররাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা মন্দিরে ঢুকে কালী প্রতিমার হাত ভেঙে দেয় এবং প্রণামীর বাক্স ভাঙচুর করে। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রায় ২০০ বছরের পুরনো এই মন্দিরে এমন ঘটনা আগে কোনো দিন ঘটেনি বলে জানান তিনি। কী কারণে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শংকর।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন