News71.com
 Bangladesh
 01 Jun 16, 04:23 PM
 634           
 0
 01 Jun 16, 04:23 PM

সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে গবাদি পশুকে টিকাদান কর্মসূচি শুরু ....

সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে গবাদি পশুকে টিকাদান কর্মসূচি শুরু ....

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গবাদি পশুকে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করা হয়েছে। আজ বুধবার ভোরে রায়গঞ্জ উপজেলার সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান ভূঁইয়া কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, ভেটেরিনারি সার্জন ডা. মো. আমির হামজাসহ খামারিরা।

উদ্বোধনের প্রথম দিনে প্রায় দুই হাজার গবাদি পশুকে টিকা প্রদান করা হয়। কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, রোগমুক্তির জন্য বিভিন্ন সেক্টরে সমন্বয় জোরদার, গবাদি পশুকে রিং ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা এবং সরকারি ভর্তুকি দিয়ে বছরে অন্তত দুইবার ভ্যাকসিন দেওয়াসহ অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশুকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সরকার অ্যানথ্রাক্স প্রতিরোধ সবধরনের কার্যক্রম হাতে নিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন